সোমবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫,৩৫,১০৭ জনে সংক্রমণ বৃদ্ধি এবং একইসাথে ক্রমবর্ধমান মৃত্যুর মিছিলের মধ্যদিয়ে প্রতিনিয়ত যেন আরও ভয়াবহ হয়ে উঠছে করোনাভাইরাস। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ) থেকে প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, সোমবার (৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ১৫ লাখ ৩৫ হাজার ১০৭ জনে। তাদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছে ৬ হাজার ৭৯৫ জন। এছাড়া, করোনাভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ কোটি ৭০ লাখ ৯ হাজার ৯৬২ জনে।
গতবছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। চলতি বছরের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাভাইরাসকে মহামারি ঘোষণা করে। এর আগে ২০ জানুয়ারি জরুরি পরিস্থিতি ঘোষণা করে ডব্লিউএইচও। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এপর্যন্ত দেশটিতে ১ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩১৬ জন করোনাভাইরাসে আক্রান্ত এবং ২ লাখ ৮২ হাজার ২৩৬ জন মৃত্যুবরণ করেছে। পৃথিবীর দ্বিতীয় জনবহুল দেশ ভারত রয়েছে করোনাভাইরাসে আক্রান্ত দেশের তালিকায় দ্বিতীয় স্থানে এবং মৃত্যু নিয়ে আছে তৃতীয় অবস্থানে। ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল আক্রান্ত দেশের তালিকায় তৃতীয় স্থানে থাকলেও সর্বাধিক মৃতের সংখ্যায় রয়েছে দ্বিতীয়তে। দক্ষিণ এশিয়ার দেশ ভারতে মোট আক্রান্ত প্রায় ৯৬ লাখ ৪৪ হাজার ২২২ জন এবং মারা গিয়েছে ১ লাখ ৪০ হাজার ১৮২ জন। ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৬৬ লাখ ৩ হাজার ৫৪০ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৭৬ হাজার ৯৪১ জনের।
বাংলাদেশ পরিস্থিতি
স্বাস্থ্য অধিদেপ্তরের তথ্য অনুসারে, প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত রবিবার পর্যন্ত দেশে ৬ হাজার ৮৩৮ জনের মৃত্যু হয়েছে। সেইসাথে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৭৭ হাজার ৫৪৫ জনে পৌঁছেছে।